মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (পিজিআর) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পিজিআর সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতারও প্রশংসা করেন তিনি।

আজ সোমবার (৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাষ্ট্রপতি পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এ ছাড়া, সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, সেনাবাহিনীর কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর