সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এখনও ভালো নির্বাচনী পরিবেশ রয়েছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে এসেছে পীর-দরবেশদের হাত ধরেই। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।’

বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ উল্লেখ করে শফিকুল আলম বলেন,‘এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।’

এর আগে, এদিন সকালে নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন তিনি।

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, একই সঙ্গে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর