শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত আগারগাঁওয়ে, সকলকে অংশ নেয়ার আহ্বান ডিএনসিসির প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মাধ্যমে শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ির পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষ্যে নগরবাসীর উপহার বলে উল্লেখ করেন উত্তর সিটির প্রশাসক।

মোহাম্মদ এজাজ আরও বলেন, নগরবাসী এখন কোনও ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দিয়াবাড়ি আসা যাওয়া করতে পারবেন। ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসী এই সড়কের পূর্বের তীব্র ভোগান্তি থেকে মুক্তি পেল। ঈদের পর নগরীর সব অলিগলি ঘুরে ঘুরে দেখে খানাখন্দ থাকা সড়কগুলো দ্রুত ঠিক করা হবে বলেও জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর