মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হযরত শাহজালাল বিমানবন্দরে ১৩শ’ গ্রাম স্বর্ণসহ আটক ১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচ তলায় এ অভিযান চালানো হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক নূরুল আলম নামীয় পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করে। এপিবিএন সদস্যরা এ সময় তাকে আটক করে। তাকে পুলিশ অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে গলায় ঝুলানো কাপড়ের ব্যাগ, জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল জব্দ করা হয়।  স্বর্ণালংকারগুলোর মান ২১, ২২ এবং ২৪ ক্যারেট।

নূরুল আলমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

উল্লেখ্য, চলতি বছরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক এ পর্যন্ত মোট স্বর্ণ উদ্ধারের পরিমাণ ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম ।

নূরুল আলম (৩০) এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণ আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি এর ১ (বি) ধারায় অপরাধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। স্বর্ণ ও মাদক চোরাচালানের তৎপরতা রোধে এপিবিএন সবসময়ই তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”-নিউজ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর