বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সারাদেশের সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের  ১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ।

আজ সোমবার (১০ নভেম্বর) শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় শিক্ষকদের দাবীর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দের দাবীর বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয় এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবীসমূহ সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানাসহ অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান

৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর