বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’ আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।

যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার ব্যক্তিগত প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে তিনি মনে করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর