সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

২০২৬ সালের বিশ্ব ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী।

আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভোটের কাজে ব্যস্ত থাকবে। তাই নির্বাচনের পর ইজতেমা আয়োজনের বিষয়ে দুই পক্ষই সম্মতি দিয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এ সময় তিনি বলেন, দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল-বোঝাবুঝি হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর