বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি, পিটিশনে ২ কোটি ৩০ লাখের বেশি স্বাক্ষর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে সালমান শাহ হত্যা মামলা, ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি: আতিফ আসলাম নীল রঙের মায়ায় নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীনের রূপের জাদু বিপৎসীমা ছুঁয়েছে সুরমা ও কুশিয়ারা, তবে বন্যার পূর্বাভাস নেই সিলেটে সৌদি জাহাজে হামলার পর ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ককরোচ প্রধানের সাময়িক বিরতি, শিগগিরই ফেরার ঘোষণা বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ঐকমত্য

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ঐকমত্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশ ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ তৈরিতে আসিয়ানের মাধ্যমে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ এবং দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বৈঠকে এই সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশ এবং বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করতে আসিয়ানের কাঠামোর আওতায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভিভিয়ান বালাকৃষ্ণান আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সফলতা কামনা করে ভবিষ্যতে সিঙ্গাপুর সফরে তাকে স্বাগত জানানোর আশাবাদও ব্যক্ত করেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠককে বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক আরও সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর