সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসায় ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস । ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে)  ঢাকাস্থ ইইউ এর দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘১৯৮৮ সাল থেকে বাংলাদেশি শান্তিরক্ষীরা সারা বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

এতে বলা হয়, ইইউ জাতিসংঘ ও আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে চলা বিশ্বব্যবস্থার দৃঢ় সমর্থক।

বিবৃতিতে বলা হয়, ‘এই আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে আমরা তাদের কাজের স্বীকৃতি জানাই। যারা সংঘাত বন্ধ করে জীবন বাঁচাচ্ছেন। আমাদের নিরাপদ রাখছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন।’

শান্তিরক্ষীদের ত্যাগ ও সেবাকে সম্মান জানাতে, বাংলাদেশসহ অনেক দেশ আজ এই দিনটি গৌরব ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০২ সালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস প্রতিষ্ঠা করে। সেই থেকে দিনটি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল নারী ও পুরুষকে শ্রদ্ধা জানাতে পালিত হয়। দিবসটি জীবন উৎসর্গ করা শান্তিরক্ষীদের স্মৃতিও অম্লান রাখে।

জাতিসংঘ শান্তিরক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালের দিবসটির মূল প্রতিপাদ্য হল ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’।
জাতিসংঘের তথ্যমতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য প্রেরণে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম অবদানকারী দেশ এবং বর্তমানে ৫৬০০ এর বেশি সদস্য নিয়োজিত আছেন যার মধ্যে ৪৪৭ জন নারী। তাঁরা আবায়ি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন ও দক্ষিণ সুদানসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত আছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর