শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মিরপুরে বাসে আগুন দেয়ার ঘটনায় দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

রাজধানী মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের বাসে আগুন ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন, নেছার ও দীপু। তবে এ ঘটনার মূল অভিযুক্ত গাংচিল বাহিনীর পিন্টু এখনো পলাতক রয়েছেন।

প্রথামকিভাবে নাশকতা মনে হলেও অভিযোগ রয়েছে, গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন। চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে বাসটিতে আগুন দেয় তারা। এছাড়া, চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে।

গোয়েন্দা পুলিশ জানায়, পিন্টুসহ এই চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসকে থামায় কয়েকজন যুবক। এরপর ফাঁকা গুলি করে একে একে সব যাত্রীকে নামিয়ে দেয় তারা। পাশাপাশি বাসের স্টাফদের মারধরও করা হয়। একপর্যায়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর