সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে আ.লীগ- নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় জমায়েত ও ঝটিকা মিছিলের শঙ্কায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ডিএমপির গোয়েন্দা ও থানা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর পান্থপথ পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার সময় ককটেলসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ডিবি পুলিশের অভিযানে এক স্থান থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপির দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ খবর অনুযায়ী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।-দেশ টিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর