সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ।

আজ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩ তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আগামী  জাতীয় নির্বাচনে কোন প্রতিবন্ধকতা দেখছি না। দীর্ঘদিন পর একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে এবং ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এর একটি  প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তাদের ট্রেনিং কার্যক্রম চলছে।

উপদেষ্টা বলেন, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু। একে নির্মূল করতে হবে। না হলে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর