সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চার বিশেষজ্ঞদল এভারকেয়ার হাসপাতালে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০ টা ১০ মিনিট চিকিৎসক দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

এসময় তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনা চিকিৎসক দলটি খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয়।

এর আগে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর