শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গ্র্যান্ড মুফতি মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে রিয়াদে ইন্তেকাল করেছেন।

প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে।

“ইসলামের সেবায় তাঁর আজীবন নিবেদন এবং তাঁর অমূল্য পান্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।”

শেখ আব্দুল আজিজ আল-শেখ, যিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁর পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি এবং ইসলামী শরিয়াতে স্নাতক পাস করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর