সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও আশপাশের এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো আগেই নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি একটি ঘটনায় বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন করা হয়েছে, যা বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

বেবিচক জানায়, গত ১৯ ডিসেম্বর শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করে ছবি ধারণ করে। এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

এ অবস্থায় বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাধারণ জনগণকে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ জানিয়েছে বেবিচক।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে তীব্র যানজট হতে পারে। এ কারণে ওই দিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী ও দর্শনার্থীর বিমানবন্দর এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর