শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আবারও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল দিল্লি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে বাংলাদেশি মিশনে হামলার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।

উত্তপ্ত এই পরিস্থিতিতে দুই দেশের কূটনীতিকদের একে অপরকে তলব করার ঘটনা এটি দ্বিতীয়বার।

এদিকে বাড়তি সতর্কতা হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারত সরকার।

উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যার জেরে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর