মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে শুধু পুলিশ সুপারের পদায়ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

আগামী ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) পদায়ন হবে লটারির মাধ্যমে। তবে এ পদ্ধতিতে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করা হবে না

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো, কোনো দিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।

জনপ্রশাসন সচিব বলেন, এখন অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিট লিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে, সামনে আরও হবে। আর যেখানে স্ট্যাবল আছে যেমন যুগ্ম সচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম সচিবদের তুলে আনব।

নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন জনপ্রশাসন সচিব।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সে দিনটা ভালো হবে, কোনো সমস্যা হবে না।

এর আগে গত ৬ আগস্ট জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির দিকনির্দেশনামূলক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, আমার হাতে এসপি ও ওসিদের বদলি-পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এমনকি সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর