বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকসু জিএস ও এজিএসের বাগদান আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের (আকদ) বাগদান একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে তাদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে  মঙ্গলবার ডাকসু ও ঢাবি শিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও মহিউদ্দিন খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

শিবিরের ঢাবি শাখার দায়িত্বশীল এক ব্যক্তি  বলেন, ছোট পরিসরে কাল ডাকসুর জিএস এবং এজিএস বাগদান সম্পন্ন করবেন। তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

ফরহাদের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ডাকসু জিএস এসএম ফরহাদের সঙ্গে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার বাগদান অনুষ্ঠিত হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়।

এদিকে, রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর