শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে দাঁড়িপাল্লা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে।

আজ বুধবার(১৬ জুলাই)  ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে প্রতীকে দাঁড়িপাল্লা যুক্ত করা হয়েছে বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকটা আসে কোথা থেকে। প্রথমে নিবন্ধন এবং তার পরে প্রতীক। সেই বিবেচনায় এই গেজেটটাকে আপলোড করা হয়েছে। কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গায় এই সাবলিমেন্টারি ইনফরমেশন দেওয়া উচিত ছিল। সেটা দেওয়া হচ্ছিল না। সেটাও আমরা ঠিক করে দিয়েছি।’

গত ৩ জুলাই দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করার গেজেট ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের আর্টিকেল ৯০বি এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ নভেম্বর, ২০০৮ তারিখের প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল (নিবন্ধন নম্বর-১৪, তারিখ ৪ নভেম্বর, ২০০৮)।

যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০/২০০৯ এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়। এবং সিভিল আপিল নং ১৩৯/২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩১১২/২০১৩-এ আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০/২০০৯ এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করা হয়েছে।

সেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং ১৩৯/২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩১১২/২০১৩ এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনটি বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

এরপর আজ বুধবার ইসির ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর