সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। হাইকোর্টের রায়ের কারণে বন্ধ হয়ে গেছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই। এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

আজ বুধবার (১৩ আগস্ট) মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে  আপিল শুনানিতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ওই রায় দেয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল।

রাষ্ট্রপক্ষ কেন এই মামলার দ্রুত নিষ্পত্তি চান, প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন– এই মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বন্ধ হয়ে গেছে।

এর আগে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। এতে মুক্তিযোদ্ধাদের বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করা হয়। গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করেন।

রায়ে মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে জারি করা গেজেট ও আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে রায় স্থগিত করেন আপিল বিভাগ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর