শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত সরকারি সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেলো বাংলাদেশ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৩০ মার্চ ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইরানে প্যারাস্যুট নিয়ে নামবে ২ হাজার মার্কিন সেনা ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা র‌্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আহসান হাবীব

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালও শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৭৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় প্রথম জানাজার নামাজ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়ে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর