বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়ার সেরা তালিকায় বাংলাদেশের ৩ সিনেমা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের সিনেমা। ২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা। প্রভাবশালী চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস-এ প্রকাশিত এই তালিকা।

তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত বালুর নগরীতে, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ২ষ।

এশিয়ান মুভি পালসের প্রতিবেদনে বাংলাদেশের সিনেমা সম্পর্কে বলা হয়, এশিয়ার মধ্যে বাংলাদেশের সিনেমার উত্থানকে আর উপেক্ষা করার সুযোগ নেই। নানা ঘরানা ও ফরম্যাটে আত্মবিশ্বাসী পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে দেশটির নির্মাতারা ধীরে ধীরে নিজেদের আলাদা জায়গা তৈরি করছেন।

বালুর নগরীতে নিয়ে বলা হয়েছে, ‘সিনেমাটি একটি ছোট পরিসরের আর্ট হাউস রত্ন, যার ছন্দ মসৃণ ও আরামদায়ক গতিতে এগিয়ে যায়।’ সিনেমায় মূল চরিত্র এমার ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। তাঁকে ঘিরেই গল্প। বিড়ালের লিটার বক্সের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে বালু সংগ্রহ করেন এমা। ‎বালু সংগ্রহ করতে গিয়ে একদিন একটি আঙুল খুঁজে পান এমা। গত বছর কার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসব থেকে এটি গ্র্যান্ড জুরি পুরস্কার পায়। পরে বিশ্বের অনেক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অংশ নেয়। সিনেমাটি সর্বশেষ গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে।

অন্যদিকে জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক নিয়ে বলা হয়েছে, ‘সিনেমাটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল। ইতিহাসকে পুনরুদ্ধার করে যাঁরা কথা বলার সাহস দেখিয়েছিলেন, তাঁদের কণ্ঠকে সামনে এনেছে এই সিনেমা।’ সৌমিত্র দস্তিদারের ছবিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানে কী কী ঘটেছিল, কীভাবে বাংলাদেশের তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নতুন করে সংজ্ঞায়িত করার লড়াইয়ে নেমেছিলেন, সেসব চিত্রই এতে তুলে ধরা হয়েছে।

নুহাশ হুমায়ূনের সিনেমাটি নিয়ে বলা হয়েছে, ‘২ষ কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। যদিও এর কয়েকটি দুর্বল অংশ রয়েছে। তারপরও এটি একটি প্রশংসনীয় অ্যানথোলজি।’ ষ দিয়ে আগেই আলোচনায় আসেন নুহাশ হুমায়ূন। পরে তিনি ২০২৪ সালে নির্মাণ করেন অ্যানথোলজি সিরিজ ২ষ। চরকি অরিজিনাল সিরিজটিতে প্রচলিত হরর ধারণার বদলে মানুষের অন্তর্গত লালসা, ক্রোধকে ভয়ের গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এতে এশিয়ার সিনেমা নিয়ে বলা হয়, সমকালীন এশীয় সিনেমা দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে। পিছিয়ে থাকা দেশগুলো শৈল্পিক সিনেমা নির্মাণে এগিয়ে চলেছে। এসব সিনেমা ইতিহাস, স্মৃতি ও রাষ্ট্রীয় সহিংসতার প্রশ্নকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরছে, যা আন্তর্জাতিক পরিসরে খুব কমই দেখা যায়। আরও বলা হয়, সৌদি আরব ও তুরস্ক স্থানীয় বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক দর্শকের সংযোগ তৈরি করে নিজস্ব সিনেম্যাটিক ভাষাকে আরও পরিশীলিত করছে। ইরান এখনো এ অঞ্চলের অন্যতম প্রভাবশালী শক্তি, যেখানে কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও নির্মাতারা সামাজিক বাস্তবতা ও নান্দনিক উচ্চাকাঙ্ক্ষাকে একত্রে তুলে ধরছেন।

এশিয়ান মুভি পালসের তালিকার শীর্ষ ২০ সিনেমার শীর্ষে রয়েছে ইরানের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করে। জাফর পানাহি পরিচালিত এ সিনেমায় জেলে নির্যাতিত এক ব্যক্তির প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। তালিকায় ২ নম্বরে রয়েছে ইরাকের সমসাময়িক বাস্তবতা নিয়ে ৯ বছরের শিশুর বাবাকে খোঁজার গল্প ইরকালা: ড্রিমস অব গিলগামেশ। ৩ নম্বরে রয়েছে আরেকটি ইরানি সিনেমা: কাটিং থ্রো রকস। মোহামদ জাবারা আল দারাদজি পরিচালিত সিনেমায় উঠে এসেছে ইরানের গ্রামীণ এক নারীর আশা-আকাঙ্ক্ষার গল্প। তালিকায় ৪ নম্বরে রয়েছে সৌদি আরবের সিনেমা হিজরা। পরিচালক শাহাদ আমিনের রোড মুভিটি বিভিন্ন প্রজন্মের সৌদি নারীর মধ্যে গড়ে ওঠা বন্ধনকে কেন্দ্র করে তৈরি। তালিকার ৫ নম্বরে বাংলাদেশের ছবি বালুর নগরীতে।-নিউজ ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর