বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি  মালয়েশিয়ায় দুই দিনের  সফরের চুম্বক অংশ নিয়ে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ভিডিওটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের গান ‘মহাজাদু’, যা সম্প্রতি কোক স্টুডিও বাংলার মারফতে তুমুল জনপ্রিয় হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তমের (তাজিকিস্তান) কণ্ঠে। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এ গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার ফিউশনে তৈরি করা।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে।

২ মিনিট ৪০ সেকেন্ডের এ ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, গার্ড অফ অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি গানটি বাজতে শোনা যায়। মাঝখানে দুই নেতার বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট ফ্রেমবন্দি হয়।

ভিডিওর একটি অংশে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট বলতে দেখা যায়– বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানে দুই দেশ যৌথভাবে কাজ করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিঙ্গা ইস্যুতে তার এই বক্তব্য প্রদর্শনের সময়ও ভিডিওতে বাজতে থাকে ‘লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানে রে’ পঙক্তি বাজতে থাকে, যা অনেকের নজর কাড়ে। ‘মহাজাদু’ গানটি যেমন প্রেম আর অনুভূতি প্রকাশের গণ্ডি পেরিয়ে যায় অবলীলায়, তেমনি ভিডিওটিতে দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর বন্ধুতার নতুন দৃষ্টান্ত উপস্থাপিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তিনদিনের সফরে চীনে পৌঁছেছেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর