বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে : এনসিপির আহ্বায়ক নাহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন শাপলা প্রতীক পাবে না, তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না, তার সাংবিধানিক ব্যাখ্যা দিলে তখনই কেবল অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করা হবে। 

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে, জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের সঙ্গে কী রকম আচরণ করা হচ্ছে এবং ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল, নির্বাচন কমিশন যে আগের আইনে নিয়োগ হয়েছে। পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যে কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে যে, সে বিষয়টা আমরা তুলে ধরেছিঙ্ক

তিনি বলেন, ‘আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীক আমরা নেব না, এটা আমরা বলেছি।

আমরা বলেছি, শাপলা কেন আমরা পাব না, তার আইনি, সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তার আগ পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর