বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (১৫ ডিসেম্বর)  জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যা বাড়তে পারে। এ অবস্থায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ও তীব্র হতে পারে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংস রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকতে, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং যেকোনো ধরনের ভিড় এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

জরুরি পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর