শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

প্রবাসীদের ভোটগ্রহণে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১:২৯ অপরাহ্ন

প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচন ও গণভোট ২০২৬ উপলক্ষে  আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনসিল নিয়ে যাবেন।

ইসি আরও বলেন, ভোট চলাকালীন প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। ভোট কেনাবেচা বন্ধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।

নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে থাকবে। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই সবাই সমান। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার পরিণতি হবে কঠোর।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর