রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদায় ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সই করেন।

বদলির তালিকায় রয়েছেন তিন জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), সাত জন ডিআইজি এবং আট জন পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির আদেশ দিয়ে জারি করা প্রজ্ঞাপন

বদলির আদেশ দিয়ে জারি করা প্রজ্ঞাপন

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর