শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ ৭ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

রাজধানীর মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাতজন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর ওই পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিস্ফোরণের পর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরিষ্কারের কাজে নিয়োজিত সাতজনের শরীর ঝলসে যায়। তবে অগ্নিকাণ্ডের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধ স্বপন মোল্লা জানান, ট্যাংকের ভেতর থেকে তেল বের করার পর বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করা হচ্ছিল। ফ্যান বন্ধ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দুপুর দেড়টার দিকে সাতজনকে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

একজন সিনিয়র স্টাফ নার্স জানান, সবার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে জরুরি বিভাগে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর