শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

নির্বাচন কমিশনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং তাদের ক্ষমতা বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ আইন সংস্কারের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই আইন পাসের মাধ্যমে নির্বাচন কমিশন স্বাধীন ও স্বতন্ত্রভাবে তাদের দায়িত্ব পালনের জন্য একটি শক্তিশালী সচিবালয় পাবে। এতে নির্বাচন কমিশনের কাজে আরও গতিশীলতা আনতে এবং তাদের স্বতন্ত্র ক্ষমতাকে বাড়াতে সহায়ক হবে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরিষদের ৪৩তম বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রস্তাবিত এই আইন দুটি নির্বাচন কমিশন সচিবালয়কে আরও স্বাধীন ও শক্তিশালী করতে সহায়ক হবে। এই দুটি আইন সংশোধনের মূল লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিজস্ব প্রস্তাবের ভিত্তিতে সরকার এই আইন দুটি সংস্কারের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব আরও দক্ষতার সাথে পালনের সুযোগ দেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর