মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

জার্মানির নির্বাচনে জয়লাভের জন্য মের্জকে ম্যাখোঁর অভিনন্দন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোববার সংসদীয় নির্বাচনে জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মের্জকে তার দলের জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ম্যাখোঁ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ’ফ্রান্স এবং জার্মানির জন্য একসাথে মহান কিছু অর্জন করতে এবং একটি শক্তিশালী ও সার্বভৌম ইউরোপের জন্য কাজ করতে আমরা আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, অনিশ্চয়তার এই সময়ে, আমরা বিশ্ব এবং আমাদের মহাদেশের বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ। সোমবার ম্যাখোঁ ওয়াশিংটনে যাবেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধের যেকোনো সমাধানে ইউরোপীয় নেতাদের অন্তর্ভুক্ত করতে রাজি করানোর আশা করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কূটনীতি পুনরায় শুরু করা এবং ইউরোপীয় কোন দেশ বা কিয়েভের সম্পৃক্ততা ছাড়াই ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য তার প্রস্তুতি ঘোষণা করে ট্রাম্প পুরো ইউরোপে হতবাক করে দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর