সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

বিদেশের শ্রমবাজারে এখন পর্যন্ত ১০০ জন কর্মী পাঠাতে না পারায় ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্সে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লাইসেন্সের শর্ত অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লাইসেন্স ইস্যুর পর উল্লিখিত ৪৫টি রিক্রুটিং এজেন্সি আজ পর্যন্ত ১০০ কর্মী পাঠাতে পারেনি।

‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এর ধারা ১২ (১) অনুযায়ী ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর