ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা করেছে।
আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দরের “একটি উল্লেখযোগ্য দূরত্বে” অবস্থানরত একটি মার্কিন সামরিক সহায়তা জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়।
আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা আগেই ঘোষণা করেছি, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্মান করে।”-সূত্র: আল জাজিরা