প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, স্বল্প খরচে, সহজভাবে যাতে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে বলেও জানান তিনি।
আজ রোববার (১২ এপ্রিল) তিন দিনের মালয়েশিয়া সফর শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর সময় এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, সিন্ডিকেট ভেঙে স্বল্প খরচ ও সহজভাবে শ্রমিকেরা যাতে মালয়েশিয়ায় যেতে পারে, দেশটিকে সেই অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে কীভাবে শ্রমবাজার আরও সহজ করা যায় সেই আলোচনা হয়েছে। যারা অবৈধ রয়েছেন, তাদের ব্যাপারেও কথা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বেশকিছু আইন রয়েছে যা সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য। কিন্তু বাংলাদেশের পক্ষে বলা হয়েছে, আইন আরও কিছুটা সহজ করা জন্য। কারণ মালয়েশিয়া বাংলাদেশে বড় শ্রমবাজার। মালয়েশিয়া বলেছে, তারা বিষয়টি আলোচনা করে জানাবে।