সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে এসে আটক ঢাবি অধ্যাপক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

আজ রোববার ( ১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ধানমন্ডি থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে, তাদেরকে আটক করা হয়নি।’

এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত দাবি করে লেখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর