মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

মানি লন্ডারিং আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে দুপুরে খায়রুল বাশারকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেফতার করে সিআইডি। গত ৪ মে গুলশান থানায় সিআইডি মামলাটি করে।

স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে এক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে খায়রুল বাশারের বিরুদ্ধে। বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর নামে অনেকের কাছ থেকে তিনি হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর