শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের আট বিভাগে সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি, সিলেট বিভাগে ১০৩টি, খুলনা বিভাগে ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগের ২টি মামলা রয়েছে।
এইসব মামলা প্রত্যাহারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার আইনে মতপ্রকাশের অভিযোগে যেসব মামলা হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে গত বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান ছিল। যার মধ্যে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত ১ হাজার ৩৪০টি মামলা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের সুনির্দিষ্ট কিছু ধারা বাক্‌স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বাঁধা। এ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংশ্লিষ্ট ধারাগুলোর বিষয়ে আপত্তি তুললেও বিগত আওয়ামী লীগ সরকার তাতে কোনোরূপ কর্ণপাত করেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর