সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা অবসরে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বুধবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়, তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকার সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসর প্রদান করেছে। তবে তিনি অবসরজনিত সব সুবিধা ভোগ করবেন।

মোহাম্মদ মাহমুদুজ্জামানের মূল পদ ছিল অতিরিক্ত কর কমিশনার।

একই দিনে একই বিধির আওতায় কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসরে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে সরকার কোনও কর্মকর্তা বা কর্মচারীকে অবসর দিতে পারে—যদি তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়। এ ধারায় কর্মকর্তাদের পূর্বানুমতি ছাড়াই অবসর দেওয়ার সুযোগ রয়েছে।

এ ধরনের0 অবসর কার্যক্রমকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর