মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১২ কেজি এলপিজির দাম কমেছে ৩৯ টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। জুলাই মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কমেছে ৩৯ টাকা।

আজ বুধবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করেছে। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

এর আগে, জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর