বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে বিমান বাহিনীর টাস্ক ফোর্স সদস্যদের ব্যারাকে ফেরত পাঠাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় পুলিশের আইজিপি বাহারুল আলম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একক নিয়ন্ত্রণে চলবে। এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে, বিমান বাহিনীর টাস্ক ফোর্স দায়িত্ব শেষে ফিরবে, সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা হবে এবং বেবিচকের কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হবে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে গত বছরের অগাস্টে পট-পরিবর্তনের পর আন্দোলনের অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত হাজারখানেক আনসার এক রাতে দায়িত্ব ফেলে চলে যাওয়ার পর গত বছরের আগস্টে বিমান বাহিনীকে বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল। তবে এক বছরের দ্বন্দ্ব ও রেষারেষির পর এবার এ দায়িত্ব এপিবিএনের হাতে ফিরিয়ে দেওয়া হলো।

সরকার এরই মধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে ‘এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)’ নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগও নিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর