প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের লন্ডন সফরের সময় তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি সরকার পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সরকার এখনও পর্যন্ত এমন কোনো চিঠি পায়নি। আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।’
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এই সাক্ষাৎ করার অনুরোধ জানিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন।