সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

দারিদ্র্যতা দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

আজ শুক্রবার ( ১৭ এপ্রিল) রাজধানীর মাদানী এভিনিউয়ের পিপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশা ব্যক্ত করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

তিনি আরো উল্লেখ করেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতে উন্নয়ন এ সাফল্যের গুরুত্বপূর্ণ দিক।

তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

উল্লেখ্য, ‘জেসিআই বাংলাদেশ’ তরুণদের একটি অলাভজনক বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর