শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আসন্ন ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ১:২৯ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে এবং চলবে  ২৭ মে পর্যন্ত। এ সময় ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রেলের অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এবার সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বেলা ২টার আগ পর্যন্ত। বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে। আগামী ৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে।

রেলের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সংস্থাটির কর্মকর্তারা নিজেরা বৈঠক করে প্রাথমিক সূচি তৈরি করেছেন। বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১২ মে)। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন।

রেলের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে– ২১ মে বিক্রি করা হবে ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট। ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২২ মে। একইভাবে ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের এবং শেষদিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের অগ্রিম টিকিট।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন ব্যক্তি একবারই কাটতে পারবেন এবং টিকিট কিনতে পারবেন সর্বোচ্চ চারটি। ফেরত নেওয়া হবে না অগ্রিম টিকিট।

ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর