বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

নতুন রাজনৈতিক দল নিবন্ধন: ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ইসির নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

বাছাইয়ে টিকে যাওয়া নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দলের সরেজমিন কার্যক্রম তদন্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩১ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (২৫ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠপর্যায়ের তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই ২২টি দলের জেলা ও উপজেলার দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করতে হবে।

মাঠপর্যায়ের এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে।

নিবন্ধন প্রত্যাশী ১৪৩টি দলের মধ্যে ২২টি দল বাছাইয়ে উত্তীর্ণ হয়। দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলিউশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম-কানুন মেনে আবেদন করতে হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর