শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ১০-১৩ জুন দ্বিপাক্ষিক সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে বুধবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে একথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য যাবেন। দেশটির পক্ষ থেকেই একে সরকারি সফর বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ১০ জুন রাতে লন্ডন পৌঁছাবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, সম্পোর্কন্নয়নে এই সফরটি গুরুত্বপূর্ণ। দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার এটিই প্রথম ইউরোপীয় রাষ্ট্রের সফর। এই সফরে বাণিজ্যে বিশেষ সুবিধা নিয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ফান্ড বৃদ্ধি এবং প্রত্যাবাসনে যুক্তরাজ্যের কাছে সহায়তা চাওয়া হবে।

রুহুল আলম  জানান, প্রধান উপদেষ্টার এই সফরে পাচার হওয়া অর্থ পুনুরুদ্ধারে যুক্তরাজ্যের সাহায্য চাওয়া হবে। এছাড়া চলমান সংস্কার নিয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব বলেন, ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বেকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। কমনওয়েলথ ও ইন্টারন্যাশনাল মেরিটাইমের মহাসচিবরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এই সফরে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে বলেও জানান তিনি।

এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকার সম্ভাবনা আছে কীনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু বৈঠকটি যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে হওয়ার কথা সেক্ষেত্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর থাকার কথা নয়। এর বাইরে ওই বৈঠক নিয়ে বলার মতো কিছু নেই।

উল্লেখ্য, রাজা তৃতীয় চার্লস তথা তৎকালীন প্রিন্স অব ওয়েলস ১৯৯০ সালে ‘দ্য কিংস ফাউন্ডেশন’ নামে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও টেকসই উন্নয়নে অনবদ্য অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনকে সম্মানসূচক হারমনি পুরস্কার দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর