বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। 

রবিবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকার মার্কিন দূতাবাস।

পুলিশ বলছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার (৩০ অগাস্ট) উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।

ওসি হাফিজুর বলেন, রবিবার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়।

ওসি জানান, দূতাবাসের তরফে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর