সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সেনাসদরে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। এছাড়া মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমী  দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশিদ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর