মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে একমত হওয়ার আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোতে একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় পর্যায়ের একাদশ বৈঠক শুরু হওয়ার পূর্বে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রথম পর্যায়ের দুই মাসের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, যা জাতীয় সনদ তৈরির ক্ষেত্র অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে আমাদের একমত হওয়া প্রয়োজন।’

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য ঐকমত্য তৈরি করে জুলাই সনদ প্রণয়ন ও রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়াকে বেগবান করা। রাষ্ট্রকে এমন একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে করে ভবিষ্যতে কখনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়।

অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন যে সকল বিষয়ে অগ্রসর হয়েছে, তা দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন। কমিশন এবং দলগুলোর মধ্যে লক্ষ্যে কোনো মতভিন্নতা নেই, আমাদের সকলের উদ্দেশ্য এক।

এ সময়, সকলের অব্যাহত সহযোগিতায় জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করার আশা প্রকাশ করেন তিনি।

আজকের বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কমিশন সূত্রে জানা গেছে, আজ প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর