সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

র‌্যাবের মুখপাত্র হলেন উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ইতিহাসে ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র। এর আগে দায়িত্বপ্রাপ্ত আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি বাহিনীর অপারেশন উইংয়ের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও পালন করে আসছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর