বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর

বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ জানালেন সামিত সোম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:২১ অপরাহ্ন

হামজার পর বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে আরেক তারকা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত দিয়েছেন তিনি।

নিজের শেকড়ের টানে এবং দেশের হয়ে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সামিত। বর্তমানে তিনি কানাডিয়ান টপ লিগে ব্যস্ত সময় পার করছেন। প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছেন এই মিডফিল্ডার।

আগামী সপ্তাহে সামিতের জন্মসনদ পাওয়ার পরই শুরু হবে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। যেহেতু তিনি এর আগে কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন, তাই কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি ফিফা প্লেয়ার্স কমিটির ছাড়পত্রও প্রয়োজন হবে বাংলাদেশের হয়ে খেলতে।

যেহেতু পাসপোর্ট এবং ছাড়পত্র পাওয়ার কাজটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই জুন উইন্ডোতে সামিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে প্রক্রিয়া যত জটিলই হোক, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর