মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিভিন্ন সংগঠন। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এনসিপি,ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।

এর আগে, বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি, শিবির সহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালেও দলটির নেতাকর্মীরা সেখানে স্লোগান দিতে দেখা যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর